প্রথম সমাচার ডেস্ক:
খুলনা নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‘সঠিক পথে থাকার সংগ্রাম আল্লাহ দেখছেন’, চিত্রনায়িকা বর্ষা