রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের চৌরাস্তা এলাকায় শ্রমিকদের সঙ্গে বিএনপির সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) দুপরে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিকরা দুপুর থেকে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা শ্রীপুর চৌরাস্তা এলাকায় জড়ো হয়।

এসময় তারা একটি মিছিল বের করে। তখন কিছু কিছু শ্রমিক আশপাশের দোকানপাটে হামলা ও ভাঙচুর করে। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা সেখানে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিএনপির সঙ্গে শ্রমিকের সংঘর্ষের বিষয়টি জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com