দের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেওয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স ও সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনের অভিযোগ রয়েছে গাজী নজরুলের বিরুদ্ধে। পরে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন তিনি। দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতারের পর তাকে চার দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এসব অভিযোগের ফৌজদারি দায় আদালত নির্ধারণ করবেন। তবে সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার প্রশ্নে সংসদের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার অযোগ্যতা তৈরি হয়। তবে গুরুতর নৈতিক স্খলন, ক্ষমতার অপব্যবহার ও সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
জনপ্রতিনিধিদের জন্য পৃথক নৈতিক আচরণবিধি ও এ-সংক্রান্ত আইন প্রণয়নের দাবি দীর্ঘদিনের বলে জানায় টিআইবি।

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত