২০২৫ সালে প্রবর্তিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের মতো সংবেদনশীল আইনি কাঠামো বাতিলের তালিকায় স্থান পেয়েছে।
এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশগুলোও বাতিল হতে যাচ্ছে বলে জানা গেছে।
একই সাথে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশের কার্যকারিতাও থাকছে না। আর্থিক খাতের সংস্কার ও ব্যবস্থাপনায় যুক্ত থাকা মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ এবং ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও এই বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
সব মিলিয়ে উল্লেখিত এই দশটি অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাতিলের তালিকায় থাকা অধ্যাদেশসমূহ একনজরে:
- জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫
- গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫
- পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫
- সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫
- দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫
- সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫
- তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫
- মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৫
- ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫
- গণভোট অধ্যাদেশ, ২০২৫
