রাজধানীর পল্টন থেকে গুলিস্তানের ফুটপাত দখলমুক্তকরণ ও নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় হকারমুক্ত মূল সড়ক পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উচ্ছেদ অভিযান সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বলেন, “নগরীর সড়কে শৃঙ্খলা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার