সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

গোপালগঞ্জে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, পুলিশ ফাঁড়ি ইনচার্জের বিরুদ্ধে হুমকির অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ২৫ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জিলিরপাড়ায় গরুর মাংস বিক্রিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক পুলিশ ফাঁড়ি ইনচার্জের বিরুদ্ধে। ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত এক কসাই।

আবেদনকারী আলমগীর কসাই, পিতা: মৃত হোসেন মোল্লা, বাড়ি জিলিরপাড়া, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। তিনি অভিযোগ করেন, দক্ষিণ জিলিরপাড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে প্রায় ২০০ মুসলিম মুসল্লির আবেদনে সাড়া দিয়ে তিনি দীর্ঘদিন ধরে মসজিদসংলগ্ন স্থানে গরুর মাংস বিক্রি করে আসছেন।

তিনি জানান, গত ১৫ মে ২০২৬ তারিখ শুক্রবার দুপুর ১২টার দিকে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরোঙ্গ দেব তাকে ডেকে স্পষ্ট জানিয়ে দেন — জিলিরপাড়ায় শুধু শূকরের মাংস বিক্রি হবে, গরুর মাংস নয়। এই নির্দেশ অমান্য করে গরুর মাংস বিক্রি করলে “পাছা লাল করে দেওয়া হবে” বলেও হুমকি দেওয়া হয়।

আলমগীর কসাই তার আবেদনে উল্লেখ করেন, জিলিরপাড়া ইউনিয়নে মুসলমানরা সংখ্যালঘু এবং নিজস্ব মসজিদের পাশে গরুর মাংস বিক্রির অনুমতি না পেলে সেখানকার মুসলিম সম্প্রদায় চরম বৈষম্যের শিকার হবে। তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে মসজিদের পাশে গরুর মাংস বিক্রির অনুমতি প্রদানে একান্ত দয়া মর্জি প্রার্থনা করেছেন।

এ বিষয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আরোঙ্গ দেব এবং মুকসুদপুর থানা পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি। জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়েছে কিনা তাও জানা যায়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...