জুবায়ের আহমেদ:
আমাদের এই চিরচেনা জনপদ,
মুহুর্তেই হয়ে গেল অচেনা,
সত্যের জোর গলা নিশ্চুপ হয়ে গেছে,
মিথ্যার গল্প হলো রচনা।
কিছুলোক যা বলে, তাই হয় মিথ্যা,
সত্য পায় না খুঁজে ঠিকানা,
মিথ্যার বেসাতি গড়ে, করছে হৈ-হুল্লোড়,
সত্য হারে না, সে কি জানো না?
তোমাদের এই সব মিথ্যার বেসাতি,
জানে আকাশ বাতাস তরুলতা,
সত্যের জয় হবে নিশ্চয়ই,
স্বাক্ষী রবে সময়ের পাতা।
আমরা নিরীহ, দেখি শুধু চুপচাপ,
মনে জাগে কেবলই ভয়,
তাই বলে ভেবোনা, নিচ্ছি মেনে সব,
আমাদেরও ঘেন্না হয়।
