বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

চট্টগ্রামে হিমাগারে আগুন

প্রথম সমাচার ডেস্ক ২৯ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় ‘বিডি ফুড’ নামের একটি প্রতিষ্ঠানের হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...