বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি

প্রথম সমাচার ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় আগামী ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রোববার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় এ ছুটি কার্যকর থাকবে। স্থানীয়ভাবে উৎসব উদযাপনের সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, দেশের অন্যান্য এলাকায় বসবাসরত সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...