বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ছনুয়া ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন: সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত

প্রথম সমাচার ডেস্ক ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

আজ ১৯ মার্চ (২৯ রমজান) ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ছনুয়া ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে এক ইফতার মাহফিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্য এডভোকেট রায়হান সোবহান, ডাক্তার সাকিব হোসেন এবং আব্দুল্লাহ মুহাম্মদ নয়ন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান কলেজের প্রভাষক মুহাম্মদ নেজাম উদ্দিন ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট তানজিল চৌধুরী। ছনুয়ার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলে।

​সংগঠনের সাংগঠনিক সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সভাপতি মুহাম্মদ জুনাইদ এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় অর্থ সম্পাদক শফিকুর রহমান ইফতার আয়োজন কমিটির প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

ছনুয়া এবং দূরদূরান্ত থেকে আসা সম্মানিত মেহমানদের পদচারণায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল দায়িত্ব পালনের মাধ্যমেই এই বৃহৎ আয়োজনটি সফল করা সম্ভব হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এই ইফতার মাহফিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সামাজিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রেস বিজ্ঞপ্তি/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...