বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ইউনিটের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
সিদ্ধান্তটি অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

