শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ছাত্রলীগ ব্যানার টাঙানোয় সিরাজগঞ্জ সরকারি কলেজে উত্তেজনা, অধ্যক্ষ অবরুদ্ধ

Icon প্রথম সমাচার ডেস্ক

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজের অধ্যক্ষকে তার কক্ষে প্রায় পাচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে পদত্যাগের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে ১০ তারিখের অবরোধ কর্মসূচির ব্যানার টানানো হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার টানানো ব্যক্তিরা পালিয়ে যান বলে জানা গেছে।

এ ঘটনার পর ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কলেজের অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন এবং পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে কলেজের অধ্যক্ষের আতাত রয়েছে। এ কারণে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান বলেন, কলেজে বোর্ড পরীক্ষা থাকায় আমি আমার কক্ষে অবস্থান করছিলাম। আমি এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নেবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com