শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

জঙ্গলে তল্লাশি চালিয়ে মিলল ১০ ককটেল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নওগাঁর রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বিশেষ অভিযানে এসব ককটেল উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে রাণীনগরের হাতিরপুল এলাকায় অভিযান চালায় এসআরবি-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল। ওই এলাকার একটি জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে ফেলে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি সদস্যরা ককটেলগুলো উদ্ধার করেছেন। এ ঘটনায় এসআরবির পক্ষ থেকে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com