শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Logo
×

জঙ্গীবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ-যুক্তরাজ্য সমন্বয়ে জোরদার

প্রথম সমাচার ডেস্ক ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের জঙ্গিবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে ও সমন্বয় জোরদারে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির সিটিটিসি ইউনিটে পরিদর্শনকালে তিনি ইউনিটের প্রধান মোঃ মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, চলমান সন্ত্রাসবাদ কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং তা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিটিটিসি প্রধান মোঃ মাসুদ করিম বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি সিটিটিসির কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন এবং পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...