কূটনৈতিক টানাপোড়েন ও সংলাপের সম্ভাবনাসংবাদমাধ্যমের সংগঠনগুলো সাংবাদিকতা ও কূটনীতিকে আলাদা রাখার আহ্বান জানালেও দুই দেশের আলোচনায় পুরোনো বিরোধগুলোই সামনে আসছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাপানের সঙ্গে পূর্ণাঙ্গ সংলাপ শুরু করতে হলে দেশটিকে তার ‘অবন্ধুসুলভ নীতি’ পরিত্যাগ করতে হবে বলে জানিয়েছেন লাভরভ।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে টোকিও। ইউক্রেনের প্রতিও সমর্থন জানিয়েছে জাপান। রাশিয়া এসব পদক্ষেপকে ‘অবন্ধুসুলভ’ বলে মনে করে।
কয়েক দিন আগে জাপান টোব্যাকোর রুশ কার্যক্রম কার্যত নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রেও ‘অবন্ধুসুলভ দেশের ব্যক্তিদের’ সম্পদের প্রসঙ্গ টেনেছে মস্কো।
এ ছাড়া চারটি দ্বীপ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ তো রয়েছেই। জাপানে ‘উত্তর ভূখণ্ড’ এবং রাশিয়ায় ‘কুরিল দ্বীপ’ নামে পরিচিত দ্বীপগুলো ১৯৪৫ সালে সোভিয়েত বাহিনী দখলে নেওয়ার পর থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে জাপান দ্বীপগুলোকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে।
দীর্ঘদিনের এই বিরোধের সমাধান না হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনো দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
এদিকে আগামী সপ্তাহে চীনের শেনঝেনে অ্যাপেক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না, কিংবা তাতে ইমাইয়ের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ অবস্থায় আগামী ১২ ডিসেম্বর ইমাইয়ের আটকাদেশের মেয়াদ বাড়ানো হবে, নাকি তিনি মুক্তি পেয়ে দেশে ফিরতে পারবেন, সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে
ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা