বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

জামিন পেলেন ইডেন ছাত্রলীগ নেত্রী রিভা

প্রথম সমাচার ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে এক মামলায় জামিন দেন।

আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন রিভা। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...