মনে কর তুমি ঘুড়ি,
নাটাই আছে তোমার স্রষ্টার হাতে,
তুমি আকাশ জুড়ে ঘুরছো,
উড়ছো তো উড়ছোই, দিক বেদিক,
ভুলে গেছো তুমি মুক্ত নও,
কিছু সময়ের জন্য তোমাকে,
পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে মাত্র।
তুমি ডুবে গেলে রং তামাশায়,
অহেতুক সাজ সজ্জায়,
হয়ে গিয়ে অর্বাচীন,
ভাবছো এটাই আমার পূর্ণতা,
এতেই চলবে জীবন বেশ।
তোমার ফেরার হয়েছে সময়,
গায় গতরে তুমি এখন মূল্যহীন,
তোমাকে অধিক দামে কেনা সওদাগর,
আজ ফিরেও তাকায় না,
তোমার বোধদয় হচ্ছে বড্ড দেরি করে,
যখন টানবে সূতো, ঘুরাবে নাটাই
পাবে না সময়, প্রাণহীন হবে,
আবার হবে স্রষ্ঠার মুখোমুখি,
বুঝবে তখন ভুল ছিলো সব,
অকৃতকার্য হয়েছ, আকাশে উড়ার পরীক্ষায়।
