সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Logo
×

জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলায় উত্তপ্ত সংসদ

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জুলাই সনদকে অপ্রোজনীয় বলায় জাতীয় সংসদে কিছু সময়ের জন্য উত্তপ্ত ও উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিএনপির একজন সংসদ সদস্য তার বক্তব্যে জুলাই সনদকে ‘আননেসেসারি’ (অপ্রয়োজনীয়) বলে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিম। বক্তব্যের এক পর্যায়ে তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, এই সংসদের প্রথম দিন থেকেই ‘আননেসেসারি একটি জুলাই সনদ’ নিয়ে বিতর্ক শুরু করেছে।

বিএনপির সংসদ সদস্যের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাড়ান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতায় সরকার গঠন করা হয়েছে। আজকে এই সংসদে জুলাইকে ‘আননেসেসারি’ বলা হয়েছে, জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এ সময় সংসদ সদস্যরা হইচই শুরু করেন। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা যা কিছু বলবেন স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন। মাননীয় সদস্যবৃন্দ এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ রিপ্রেজেন্টেড। প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা।’

স্পিকার কথা বলার সময়ও সংসদ সদস্যরা হইচই করতে থাকেন। তখন স্পিকার বলেন, ‘যখন স্পিকার কথা বলে, অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে।’

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...