শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ঝিনাইদহ কেসি কলেজে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ

Icon প্রথম সমাচার ডেস্ক

এদিকে বৃহস্পতিবার সকালে কেসি কলেজ ক্যাম্পাসে শিবিরের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল। কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করায় ওই অনুষ্ঠান আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কেসি কলেজ শাখা শিবিরের সভাপতি শাহরিয়ার মো. মাহবুব ইসলাম বলেন, কয়েকদিন ধরে কলেজ ক্যাম্পাসে শিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন চলছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। আমরা সব অতিথিকে দাওয়াত দিয়েছি। এর মধ্যে গত ৫ তারিখে ছাত্রদলের সঙ্গে ঝামেলা হয়। এই ঘটনা নিয়ে বুধবার কলেজ প্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে। তবে অনুষ্ঠানটি কলেজে না করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।

অন্যদিকে কেসি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আলী মাহফুজ বলেন, শিবিরের এক কর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করেন। তারা শিবির নেতাদের পোস্টটি মুছে ফেলতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে কলেজ প্রশাসনের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হয়েছে।

সভাপতি আরও বলেন, শিবির কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা অনুষ্ঠান করবে কি না, সেটি তাদের বিষয়। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। শিবিরের যে ঝামেলা হয়েছে, সেটি অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়। বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসরুর উল আলমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com