ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অভিনেত্রী পরীমনিও অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিওবার্তা শেয়ার করেন। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মিম বলেন, যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।
তিনি আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।

ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী বললেন, ‘নতুন কাজ করছি’
রাজধানীর মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে মার্জিতভাবে সাজতে চেষ্টা করেছি: মেঘনা আলম