১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। এর আগেও তিনি এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে উল্লেখ করেন।
দেলাওয়ার হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নির্বাচনে মির্জা ফখরুল ভোটারদের কাছে এটিই তার জীবনের শেষ নির্বাচন এমন বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও স্থানীয়ভাবে তার প্রতি শ্রদ্ধার কারণে অনেক ভোটার তাকে সমর্থন করেছিলেন বলেও দাবি করেন দেলাওয়ার।
তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই দিন থেকেই আসনটি শূন্য হয়।

পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো: ইসলামী ফ্রন্টের নেতা
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম