সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

ঢাকা টেস্টে জয়ের জয়ের স্বপ্ন টাইগারদের

প্রথম সমাচার ডেস্ক ১২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

 

ঢাকা টেস্টের ৫ম দিনের ৩য় সেশনে জোড়া উইকেট নিয়ে জয়ের সম্ভাবনা বাড়িয়েছে বাংলাদেশ। তাইজুল ও তাকসিন পরপর ওভারে উইকেট নিয়ে চাপে ফেলেছেন পাকিস্তানকে।

বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ পাকিস্তানের। জয়ের জন্য আরে ১৪১ রান দরকার সফরকারীদের। বাংলাদেশের দরকার ৫ উইকেট।

আজ ১ম সেশনে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে ইনিংস ঘোষনা করেছে বাংলাদেশ ১ম ইনিংসে ২৭ রান লিড থাকায় ২৬৭ রান লিড নিয়ে পাকিস্তানের সামনে ২৬৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

আজ ৫ম ও শেষ দিনের শুরুতেই মুশফিক ফিরেন ২২ রান করে। লিটন ফিরেন ১১ রান করে। শান্ত শতকের দিকে এগুলেও ৮৭ রান করে ফিরেন। ওয়ানডে মেজাজে ব্যাট করা মিরাজ ফিরেন ২৪ রান করে। তাসকিন ৫ বলে ১১ রান করেন। নোমান আলী ও হাসান আলীর বোলিং তোপে পড়ে দ্রুত উইকেট হারালে ৩০০ এর বেশি টার্গেট দেয়ার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষে ১ উইকেট হাতে রেখেই ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩, নোমান ৩ ও আফ্রিদি ২ উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪১৩ রান করে। শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩ ও তাসকিন ২৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অভিষেকেই সেঞ্চুরী করেন আজান ওয়াইজ। ১০৩ রান করেন তিনি। এছাড়া আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ৬০ রান করেন। ইমাম উল হক ৪৫, আগা সালমান ৫৮ ও রিজোয়ান ৫৯ রান করেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৫ উইকেট শিকার করেন। তাইজুল ২, তাসকিন ২ ও নাহিদ রানা ১ উইকেট শিকার করেন। এটি মিরাজের ১৪তম ৫ উইকেট শিকার।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...