মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আহত অবস্থায় পড়ে থাকা এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পাঁচটা ২৬ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেজগাঁও যাত্রীছাউনির পাশে ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়।
পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার নারীর নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।
আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস সদস্যরা। বৃহস্পতিবার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। ছবি: এশিয়া পোস্ট
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক পার হওয়ার সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়ক পারাপারের সময় পথচারীদের সতর্ক থাকা উচিত। নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহার করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব।

দিবসীকরণ
সোনারগাঁয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু