সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
গুপ্ত শব্দের এরকম বিলবোর্ড একদিকে হাস্যরসাত্মকতা অন্যদিকে ছবি তোলার হিড়িক দেখা যাচ্ছে

ঢাবিতে ছাত্র শিবিরের নবীনবরণে ‘এই গুপ্ত গুপ্ত’ বিলবোর্ড 

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে প্রদর্শিত ‘এই গুপ্ত গুপ্ত’ লেখা সম্বলিত একটি বিলবোর্ডকে ঘিরে আলোচনা ও হাস্যরস সৃষ্টি হয়েছে।

শনিবার আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের ভেন্যুতে স্থাপিত ওই বিলবোর্ডটি উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ এ স্লোগানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

কিছু শিক্ষার্থী মনে করছেন, ‘এই গুপ্ত গুপ্ত’ বাক্যটি সমসাময়িক কোনো সাংস্কৃতিক বা রাজনৈতিক ইঙ্গিত বহন করতে পারে। আবার অনেকে এটিকে কৌতুকধর্মী বা ভিন্নধর্মী উপস্থাপনা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এই গুপ্ত গুপ্ত লেখা বিলবোর্ডটিকে কেন্দ্র করে অনেকে ছবি তুলছে। অনেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিনোদন করছে। কেউবা হাস্যরসাত্মকতার মাধ্যম হিসেবে গুপ্ত বিলবোর্ডটিকে মনে করছে।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতারা মূলত নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, নৈতিক শিক্ষা ও শিক্ষাজীবনে সাফল্যের দিকনির্দেশনা নিয়েই বক্তব্য দেন। তবে বিতর্কিত ওই বিলবোর্ডটি অনুষ্ঠান শেষে ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...