বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
হামীমের শোকজ

ঢাবির ছাত্রদল নেতা হামীমকে শোকজ, লিখিত জবাব না দেওয়ার ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও ডাকসুর সাবেক প্রার্থী হামীমকে শোকজ করছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। কিন্তু এ বিষয়ে হামীম ফেইসবুকে এক ভিডিও বার্তায় জানান— শোকজ করেছে বিষয়ে তাকে লিখিত কোনো কপি পাঠানো হয়নি। তিনি জানেনও না কেনো শোকজ করা হলো।

সে আরো বলেন— ফেইসবুকে ছড়িয়ে পড়া নোটিশে সে জানতে পারে তাকে শোকজ করা হয়েছে। নোটিশে শৃঙ্খলা ভঙ্গের কারণ জানানো হলেও হামীম জানান, গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)  ঢাবিতে সে একটি ইফতার ও কোরান তেলাওয়াতের আয়োজন করে। ধারণা করছে সে কারণেই তাকে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে সে ওই ভিডিও ক্যাপশনে লিখেন, “আমার প্রাণের সংগঠন ছাত্রদলের সারা বাংলাদেশের নেতাকর্মীরা যদি মনে করেন শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন করা অপরাধ তাহলে আমি ক্ষমাপ্রার্থী, আর আমার সাথে এ কাজটি করা অন‍্যায় হয়েছে বলে মনে করেন ছাত্রদল নেতাকর্মীসহ সারাদেশের শিক্ষার্থীবৃন্দ,তবে এ অন‍্যায়েই আমি খুশি”

তবে যেহেতু তার কাছে কোনো লিখিত কপি পাঠানো হয়নি তাই সে লিখিত কোনো জবাব না দেবার ঘোষণা দেন ও-ই ভিডিওটিতে। বিষয়টি নিয়ে ঢাবির সব মহলে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...