শিশুটির মা জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে অভিযুক্তের মা ও দাদি শিশুটির চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস দিয়ে বিষয়টি কাউকে না জানাতে শিশুটির মাকে অনুরোধ করেন বলে অভিযোগ। এরপর শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পরে অভিযুক্তকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার সকালে শিশুটির মা তানোর থানায় লিখিত অভিযোগ দিলে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন।
শিশুটির পরিবারের অভিযোগ, তদন্তের সময় বিষয়টি আপস করে নেওয়ার জন্য তাদের বলা হয়েছিল। তবে এসআই শফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানানো হয়েছে।
শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বুধবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
অভিযুক্তের বাবা সেলিম রেজা বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তিনি বর্তমানে ফরিদপুরে রাজমিস্ত্রির কাজে রয়েছেন। তার ছেলে নানার বাড়িতে থাকে এবং বাড়িতে বেড়াতে এসে এমন ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে ঘটনা সত্য কি না, তা তিনি জানেন না বলে জানান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

৩০ হাজার টাকায় বিক্রি হওয়া সেই শিশুকে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার