প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এ পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় বাংলাদেশ ও দু’দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
এর আগে মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সকালে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশেও সস্ত্রীক যোগ দেন তিনি।

আমরা যেমন মসজিদ উন্নয়ন করি, একইভাবে মন্দিরেরও উন্নয়ন করি: জ্বালানি প্রতিমন্ত্রী
রংপুরে ৯ মাসেও সংস্কার হয়নি যে সড়ক, প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাত্র পাঁচ দিনেই তা সম্পন্ন
প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর রংপুরে হরতাল