বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Logo
×

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে গ্রহণ করে ফুলের মালা দিয়ে হাসিমুখে স্বাগতম জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ০৫ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছানো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তিনি হাসিমুখে ফুলের মালা পরিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। দুই দেশের শীর্ষ কূটনীতিকদের আন্তরিক এই শুভেচ্ছা বিনিময় বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। বিমানবন্দরে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আমিনুল হক।

বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এই সফরকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...