পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে, তেহরানে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার পাকিস্তানি প্রচেষ্টাকে নস্যাৎ করতে চাইছে।
তার মতে, পাকিস্তান যখন দুই দেশের মধ্যে একটি সমঝোতা বা যুদ্ধবিরতি তৈরির জন্য কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছিল, ঠিক তখনই ইসরায়েল এই আক্রমণটি চালায়।
আরও পড়ুন:ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তি ঠেকাতে সক্রিয় হতে পারে ইসরায়েল: সাবেক মার্কিন কর্মকর্তা
তিনি মনে করেন, এই হামলার মূল উদ্দেশ্য ছিল আলোচনার পরিবেশ নষ্ট করা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বজায় রাখা।
খবর আল-জাজিরা/পিএস
