সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম সমাচার ডেস্ক ১০ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না।

শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নতুন করে কাজ শুরু করতে হবে। তিনি বলেন, ‘একটি সংগ্রাম শেষ হয়েছে, এখন শুরু হয়েছে জনগণের প্রত্যাশা পূরণের সংগ্রাম।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ গঠন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এমন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং রাজনৈতিক সহিংসতা ও নির্যাতনের পুনরাবৃত্তি হবে না।

দিনব্যাপী এ রুদ্ধদ্বার সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সোর্স: বাসস।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...