রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

দায়িত্ব থেকে ৩ সচিবকে সরিয়ে দিল সরকার

প্রথম সমাচার ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ (মাউশি) এবং ধর্মসচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পৃথক তিনটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্মবিষয়ক সচিব কামাল উদ্দিনকে নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর নতুন সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগগুলোয় পরিবর্তন আনার বিষয়টি প্রশাসনে প্রত্যাশিত বিষয়। তারই সূচনা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...