শুক্রবার, ০৫ জুন ২০২৬
Logo
×
সংসদ অধিবেশন

দীর্ঘ বিরতির পর রোববার বিকেল তিনটায় বসছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

প্রথম সমাচার ডেস্ক ০৫ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আগামী ৭ জুন ২০২৬ রোববার বিকাল ৩টায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ জনাব ইকবাল হাসান মাহমুদ একটি বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন।

কার্যপ্রণালী-বিধির ২১১ বিধির (১) উপ-বিধি অনুযায়ী গঠিত এই বিশেষ কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদে ‘সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবেলায় করণীয়’ বিষয়ে তার সুপারিশমালা তুলে ধরবে। তিনি উক্ত বিশেষ কমিটির মাননীয় সভাপতির দায়িত্বও পালন করছেন।

এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এই কার্যসূচি ৪ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...