বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

দুঃসময়

প্রথম সমাচার ডেস্ক ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শব্দেরা হারিয়ে যায় অযত্ন আর অবহেলায়,

ভাষাহীন কাটে সময়,

তুমি ভালো থেকো, সুখে থেকো,
আমার জীবন জুড়ে চলুক না হয় দুঃসময়।

​স্মৃতিরা ভিড় করুক একলা রাতের বিষণ্ণতায়,
অশ্রু হয়ে ঝরুক গোপন কোনো বেদনায়।
আমি না হয় মরীচিকা হয়ে রবো পথের প্রান্তে,
আমার খবর দেব না কাউকে কোনোদিন জানতে।

​অপ্রাপ্তির এই বোঝা আমি একাই নাহয় বইব,
অসহ্য যন্ত্রণা নিরবেই সইব।
তোমার আকাশে থাক রোদের ঝিলিক প্রতিদিন,
আমার পৃথিবী থাক শুধু অন্ধকারময় চিরদিন।

জুবায়ের আহমেদ
০৮/০৩/২০২৬

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...