মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Logo
×

দুই বছরের জন্য চেয়ারম্যানের বড় দায়িত্বে মির্জা আব্বাসের স্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ১৬ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯১ সালের ধারা-৮(১) ও ধারা-৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত শর্তে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও সরকার প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও সরকারের উদ্দেশে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে যেকোনো সময় স্বীয় পদ থেকে পদত্যাগ করার অধিকার রাখবেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...