শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

দুর্যোগ সহায়তার চাল বিতরণের আগেই ৮০ বস্তা উধাও, অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

Icon প্রথম সমাচার ডেস্ক

এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য ১৮ মেট্রিক টন বা ৬০০ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। ওই চাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, বরাদ্দের ৬০০ বস্তা চালের মধ্যে ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘুটিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট গুদামে অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল।

অভিযানে গুদামে ৬০০ বস্তার পরিবর্তে ৫২০ বস্তা চাল পাওয়া যায়। পরে উদ্ধার হওয়া ৫২০ বস্তা চাল সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বলেন, আমরা ৬০০ বস্তা চাল না পেয়ে ৫২০ বস্তা চাল পেয়েছি। প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে আজ (বুধবার) ডাকা হয়েছিল। তবে তিনি আসেননি। তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্ত বাঘুটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com