রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

দেশীয়ভাবে তৈরি স্পোর্টস কার ও বিদ্যুচ্চালিত যান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম সমাচার ডেস্ক ২৩ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে দেশে তৈরি কয়েকটি স্পোর্টস কার, বিদ্যুচ্চালিত ট্রাক-লরি এবং মোটরসাইকেল পরিদর্শন করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী নিজেই একটি স্পোর্টস কার ও একটি লরি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন।

পরে তিনি যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে সংশ্লিষ্ট উদ্যোক্তারা শিল্পখাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী দেশে উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিল্প সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে যানবাহন তৈরির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...