বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে ব্যাংক হিসাবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি।
এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সঞ্চয়ী হিসাব। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি। অন্যদিকে ঋণ হিসাবের সংখ্যা রয়েছে ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি।
ব্যাংকিং খাতে গ্রাহকসংখ্যা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের ফলে হিসাবের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশেষজ্ঞদের মতে, মোবাইল ও অনলাইন ব্যাংকিং সেবার প্রসার, সরকারি বিভিন্ন ভাতা ও আর্থিক লেনদেনে ব্যাংক হিসাবের ব্যবহার বৃদ্ধি এবং নতুন গ্রাহকদের অন্তর্ভুক্তির কারণে ব্যাংকিং সেবার আওতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক
