বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
কবিতা

ধনী গরীব

প্রথম সমাচার ডেস্ক ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

জুবায়ের আহমেদ:

কে গরীব, কে ধনী
তুমি কি তা জানো ভাই!
ধনী গরীব খোদার হাতে,
আমরা বুঝার সাধ্য নাই।

তোমরা যাকে গরীব বলো,
সম্পদের মাপকাটিতে,
খোদার কাছে সেই ধনী,
জান্নাতের উসিলাতে।
কিংবা যাকে ধনী বলো,
অর্থকড়ির ওজন মেপে,
রোজ হাশরে সেই হয়তো,
দোজখ পাবেন বদৌলতে।

সম্পদে হয় না ধার্য্য,
কে বা ধনী, কে বা গরীব
মানুষ তুমি কেমন গো ভাই,
এটা দিয়েই হবে জরীপ।

আমল করো, সবর করো,
আমলই তোমার হবে সব,
রোজ হাসরের কঠিন দিনে
তোমার পাশে রবেন রব।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...