নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। একই অভিযানে ৪ টি রামদা উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সারাদিন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে এই অভিযান চালান পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বিল্লাল হোসের স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদ (২০) কে গ্রেফতার করেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পদ্মাসেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসলছিল। এ বিষয়ে পল্লী বিদুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকসহ অভিযানে নামেন জেলা ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বিল্লাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে পদ্ম রেলওয়ে প্রকল্পের ন১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের তামার ৯০ কেজি তার, সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার, তার কাটার বিভিন্ন ধারণের যন্ত্রপাতি, এবং ৮৫ কেজি পুরাতন লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। এ ছাড়া বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনার বিল্লাল হোসেনের স্ত্রী জনি বেগমকে গ্রেফতার করেন পুলিশ।
এদিকে অভিযান চলাচলে কাশির ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪ টা রাম দা উদ্ধার করে। তার ছেলে রিহাদকে গ্রেফতার করেন পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম আমাদেরকে বলেন, রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তার উদ্ধারের ঘটনার একটি মামলা এবং রামদা উদ্ধারের ঘটনার একটি মামলা হয়েছে৷ এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের আত্মার আত্মীয়: প্রতিমন্ত্রী অমিত
রাতেই দেখা মিলতে পারে মহাজাগতিক বিস্ময়ের, সাক্ষী হবে বাংলাদেশও
সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী