চট্টগ্রামের কালুরঘাট সড়ক ও জনপথ বিভাগ (সিএন্ডবি) এলাকায় নানা দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বকেয়া মজুরি পরিশোধ, নিয়মিত নিয়োগসহ বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা ধরে চলা অবরোধের ফলে ওই সড়কে যানচলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরি পরিশোধ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনকি প্রতিবাদ করলে চাকরি থেকে বরখাস্ত করে কারখানা থেকে বের করে দেবার হুমকিও দেন বলে জানান এক নারী।
তারা আরো বলেন—বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তারা সড়ক অবরোধের পথ বেছে নেন। শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে তারা নিশ্চিত কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে জানান।
