নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নদী পরিবেষ্টিত চর কিশোরগঞ্জ এলাকায় জহির ফকির নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের যুবদলের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, জহির ফকির গত ১৫-১৬ বছর ধরে মেঘনা নদী পরিবেষ্টিত শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় একটি ওষুধের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তিনি চর কিশোরগঞ্জের পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ সদর উপজেলায় পরিবার নিয়ে বসবাস করতেন। মুন্সীগঞ্জের পাশাপাশি হওয়ার কারণে চর কিশোরগঞ্জে ওষুধের ফার্মেসি দিয়ে ব্যবসা করতেন তিনি।
বুধবার সকাল থেকে ফার্মেসি পরিচালনা শেষ করে রাতে মুন্সীগঞ্জের বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পথচারীরা তাকে দেখে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, পূর্ববিরোধ অথবা ছিনতাইকারী চক্র এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারেক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কারো সঙ্গে কোনো রকম বিরোধ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
কী কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করল, সেটি তদন্তের মাধ্যমে উঠে আসবে বলে তিনি আশ্বস্ত করে বলেন, হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

বিএনপি নেতাকে ‘মারধর’, অভিযুক্ত বললেন- ‘আধা ঘণ্টা আগে আমাকেই মেরেছে’
ব্যথার যন্ত্রণা সইতে না পেরে বিষপান, জুলাইযোদ্ধা ও এনসিপি নেতার মৃত্যু
মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার