শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

নাসিরনগরে কিশোরীকে আটকে যৌন নিপীড়নের অভিযোগ, সালিশে মীমাংসার চেষ্টা

Icon প্রথম সমাচার ডেস্ক

কিশোরীর অভিযোগ, এতে রাজি না হলে তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হতো। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে প্রায় ১০ থেকে ১২ দিন আগে সে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে।

এরপর গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পান-সুপারি কিনতে বাড়ি থেকে বাজারের দিকে যাওয়ার সময় তাকে জোর করে তুলে ওই পরিবারের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেখানে একটি কক্ষে আটকে মুখ বেঁধে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে কিশোরী।

স্থানীয়দের ভাষ্য, বিষয়টি জানাজানি হলে গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মীমাংসার জন্য কিশোরীর দুই চাচা অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে বসেন। সেখানে ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয় বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হলেও কিশোরীর পরিবার পেয়েছে মাত্র ছয় হাজার টাকা। বাকি টাকা কিশোরীর দুই চাচা নিজেদের কাছে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা কিশোরীর বাড়িতে গেলে তাদের সামনে কান্নায় ভেঙে পড়ে সে। এ সময় কিশোরী অভিযোগ করে, দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হয়েছে। একপর্যায়ে গরম চামচ ও খুন্তি দিয়ে দুই হাতের কনুইয়ের ওপর এবং পিঠে ছ্যাকা দেওয়া হয়। এ ছাড়া ধারালো কোনো বস্তু দিয়ে তার ডান পায়েও আঘাত করা হয়েছে বলে জানায় সে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরে কিশোরীর কান্নার শব্দ শুনে কয়েকজন ব্যক্তি তাকে উদ্ধার করেন। এরপর কিশোরী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এ বিষয়ে কিশোরীর বাবা-মা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে তার এক চাচা বলেন, “বিষয়টি আত্মীয়-স্বজনের মধ্যে ঘটেছে। আমরা নিজেরা বসে বিষয়টি শেষ করে দিয়েছি।”

ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। কয়েকজন ব্যক্তি বসে মাত্র ৫০ হাজার টাকা নির্ধারণ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে কিশোরীর পরিবার পেয়েছে মাত্র ছয় হাজার টাকা। এ ধরনের ঘটনা সালিশে মীমাংসার বিষয় নয়।

তিনি আরও বলেন, সালিশে জড়িত ব্যক্তিরা এখন গা-ঢাকা দিয়েছেন। খবর পেয়ে গত শনিবার বিকেলে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) ইউনিয়ন পরিষদে এসেছিলেন। সেখানে ভুক্তভোগী কিশোরীর পরিবারকে আসতে বলা হলে তার মা উপস্থিত হন। তিনি ছয় হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন এবং থানায় কোনো অভিযোগ দেবেন না বলে জানিয়েছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কথা বলার পর তারা কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন। অভিযোগ না দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারছে না।

তবে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা বলছেন, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোরীর ওপর যৌন নিপীড়ন ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগ সালিশের মাধ্যমে মীমাংসা করার সুযোগ নেই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com