বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
ছবি ভাইরাল

নিউইয়র্কে দিনমজুরের কাজ করেন জায়েদ খান?

বিনোদন সমাচার ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর রাস্তায় শ্রমিকের পোশাকে কাজ করার একটি ছবি ভাইরাল হওয়ার পর তৈরি হয়েছে নানা জল্পনা।

ছবিতে দেখা যায়, শ্রমিকের পোশাক পরে সড়কে কাজ করছেন এই অভিনেতা। তবে এটি কোনো নাটক বা শুটিংয়ের দৃশ্য, নাকি সত্যিই জীবিকার তাগিদে দিনমজুরের কাজ করছেন—তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ভাইরাল ছবির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এ নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবসময় মানুষের একরকম সময় যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।”

চব্বিশের গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর মামলা হয়েছে শোবিজের অনেক তারকার নামে। এই তালিকায় আছেন অভিনেতা জায়েদ খানও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার মামলার আসামি তিনি।

গণঅভ্যুত্থানের আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্রমেন্স করার ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...