শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

নিখোঁজের ৩দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, অপরজনের অবস্থা আশঙ্কাজনক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের ৩দিন পর অনিক মোল্যা ওরফ উসমান (১৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লি এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

নড়াইলের বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো.কামরুজ্জামান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে এবং চিকিৎসাধীন অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ নভেম্বর) বাড়ি থেকে ভ্যান নিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায় অনিক। এসময় অনিক ও পাশের সুমেরুখোলা গ্রামের ভ্যানচালক রিহাদ বিশ্বাস যাত্রী নিয়ে পেড়লির দিকে যায়। পরে ভ্যানসহ দুই চালক অনিক ও রিহাদ নিখোঁজ হয়। ওইদিন রাতেই মুমূর্ষু অবস্থায় পেড়লি চিত্রা নদী থেকে রিহাদকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় এখানো অচেতন রিহাদ ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।এদিকে তিনদিন ধরে নিখোঁজের ৩দিন পর আজ দুপুরে উপজেলার পেড়লি এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। ভ্যান ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজন ও পুলিশ।

এ বিষয়ে নড়াইলের বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো.কামরুজ্জামান বার্তা বাজারকে বলেন, দুপুরে পেড়লি চিত্রা নদীর মোহনায় থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহালে অনিক ওরফ উসমানের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com