বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

নিজের অর্জিত স্কলারশিপ ‘খালেদা জিয়াকে’ উৎসর্গ করলেন ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান

Icon প্রথম সমাচার ডেস্ক

নিজের অর্জিত স্কলারশিপ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩ তম স্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ সম্পন্ন করে এবং অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে দেশে ফেরেন তিনি। ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এ অর্জন খালেদা জিয়াকে উৎসর্গ করার কথা জানান ছাত্রদলের এই নেতা।

ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সবসময় পড়ালেখার জন্য উৎসাহ দিতেন। তাই আমার এই স্কলারশিপ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করতে চাই।’

নিজের অর্জনকে বাংলাদেশের অর্জন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার এই অর্জন বাংলাদেশের অর্জন। বাকি দেশগুলো একটি করে সার্টিফিকেট পেলেও বাংলাদেশ দুটি সার্টিফিকেট পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ের কোড নম্বর ০০১। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। ডংফাং স্কলারশিপ তারা ২০১৮ সাল থেকে নিয়মিত আয়োজন করে আসছে। এবার বাংলাদেশ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি।’

এ সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডা. আউয়াল।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জীবন দিয়েছেন, তারপরও আপস করেননি। এখানেই অনন্য ছিলেন বেগম খালেদা জিয়া।’

এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করেন তিনি।

এদিকে, ডা. তৌহিদুর রহমান আউয়ালকে বরণ করে নিতে ঢাকার বিমানবন্দরে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com