সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Logo
×

নিন্দুকদের পাল্টা বার্তা নুসরাতের

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে কয়েকদিন ধরে চলছে নতুন বির্তক। সর্বশেষ তার বিরুদ্ধে উঠেছে গম চুরির অভিযোগ। এর মধ্যেই আগের ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত পুরনো মামলায় নায়িকাকে তলব করেছিল ইডি। টানা প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

ইডির দপ্তেরে জেরার খবর সামনে আসতেই নেটপাড়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে আসে তার দিকে। কখনও রেশন দুর্নীতির অভিযোগ, কখনও বা ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থাকে ঘিরে আর্থিক অনিয়মের প্রসঙ্গ টেনে সমালোচনায় সরব হন অনেকেই। ব্যক্তিগত জীবনও রেহাই পায়নি। পুরনো বিয়ে বিতর্কও আবার টেনে আনা হয় আলোচনায়।

এই বিতর্কের আবহেই ইডিতে হাজিরার পর সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করেন নুসরাত জাহান। ছবির আবেদন নিয়ে যতটা না আলোচনা, তার থেকেও বেশি নজর কেড়েছে তার লেখা ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘অভিযোগ আর অপবাদের মাঝামাঝি কোথাও তিনি শান্তির খোঁজ করছেন, যতক্ষণ না সত্যিটা স্পষ্ট হচ্ছে।’ একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে কড়া সুরে বার্তা দিয়েছেন তিনি- যারা সমালোচনা করতে চান, তারা যেন নির্দ্বিধায় সব কথা বলে ফেলেন।

ট্রোলিং, সমালোচনা তাকে যে খুব একটা প্রভাবিত করে না, সেটা বহুবার জানিয়েছেন নুসরত। এবারও তার ব্যতিক্রম হল না। ইডি-র তলব এবং পরবর্তী সমালোচনার ঝড়ের মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করে, নিন্দুকদের উদ্দেশে পাল্টা বার্তাই দিলেন তিনি। 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...