জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটির নেতাকর্মীরা। কর্মসূচি থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি পোস্ট অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা হয়।
পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুর রশিদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা মনিরী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাফেজ মো. সায়েদ সিদ্দিক সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আশরাফুল সিফাত, অমিত দাশ ও তাজরিয়ান হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যেভাবে খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন, তাতে এ দেশে তার আর রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে আসার যে স্টান্টবাজি তিনি করছেন, তা জনগণ বুঝে গেছে। তার যদি এতই দেশপ্রেম থাকত, তাহলে দেশে থেকেই ছাত্র-জনতাকে মোকাবিলা করতেন, পালিয়ে যেতেন না।

ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি