শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

Icon প্রথম সমাচার ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। নুসরাত তাবাসসুমের উদ্দেশে তিনি বলেছেন, নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, মানুষের বাড়িঘর, গাড়িঘোড়ায় আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিল, আগুন দেখিয়ে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন না।

তিনি আরও লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই আগুন-সন্ত্রাস শুরুতেই থামাতে না পারলে এটা ছড়াবে।

শেষ তাসনিম জারা লেখেন, সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এটা ভুলে যাবেন না। নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com