শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে প্রতিবাদ যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠনের

Icon প্রথম সমাচার ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের আগে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিরোধিতাকারী বিভিন্ন সংগঠনের কর্মী ও সমর্থকেরা।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’ জাতিসংঘে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির যোগাযোগবিষয়ক পরিচালক সোনিয়া মেয়ারসন-নক্স জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, সংগঠনটি একজন যুদ্ধাপরাধীকে অতিথি হিসেবে গ্রহণ করেছে।

আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে মেয়ারসন-নক্স বলেন, নিউইয়র্কজুড়ে ইহুদি, ফিলিস্তিনি ও অন্যান্য মানুষ গাজা যুদ্ধ, যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সমর্থন এবং চলমান সংঘাতের অবসানের দাবিতে বিক্ষোভ করছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সংহতি যুক্তরাষ্ট্রে আগের চেয়ে বেশি দৃশ্যমান এবং বিক্ষোভকারীরা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানাচ্ছেন।

এদিকে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে জড়ো হওয়া বিক্ষোভকারীদের কয়েকজনকে নিউইয়র্ক পুলিশ বিভাগ আটক করেছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান ও সহিংসতার প্রতিবাদ জানান এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ারও বিরোধিতা করেন।

নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণকে কেন্দ্র করে নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com