যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে, ‘পর্যাপ্ত সময় পেলে তার দেশ ইরানের তেল খনিগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম।’ কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবরোধ ও উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করলেন।
প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে বর্তমানে ওই জলপথ দিয়ে তেল চলাচল ব্যাহত হলেও ওয়াশিংটন অত্যন্ত সহজে এবং দ্রুত এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় খুলে দেওয়ার ক্ষমতা রাখে।
তার মতে, ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো বড় কোনো সংকট তৈরি করতে পারবে না এবং মার্কিন সামরিক শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সময়ের ব্যাপার মাত্র।
যদিও বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এই অস্থিরতা নিয়ে উদ্বেগ রয়েছে, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।
খবর আলজাজিরা/পিএস
